খবর

মধুবন চক্রবর্তী
1 মিনিটে পড়ুন

আমি এমন কোন খবর চাইছি 

এমন কোন খবর 

যেখানে নেই কোনও রক্তপাত  

নেই গোলাপের কাঁটা

- বিজ্ঞাপন -

যেখানে কিলবিল করেনা বিশ্বাসঘাতকদের পেরেকের জুতো

নেই কোন দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ের মেরুদন্ড

আমি এমন কোন খবর চাইছি 

যে খবর শুধু তোমার আমার

যেখানে থাকবে বিরহের নোটেশন

- বিজ্ঞাপন -

শীতে ঝরে পড়া পাতার শব্দগুলো হয়ে উঠবে মোনালিসার হাসি

আপেলের রসের মতো অভিমান

গলে জল হবে

- বিজ্ঞাপন -

সেই অভিমান পান করব

তোমার দেওয়া সুরার পাত্রে

আমি এমন কোন খবর চাই 

যে খবরে আছে দাবদাহ 

যাকে দেখতে হবে বেদানার বীজের মত

টকটকে লাল 

দশমীর সুরেও বাজবে আগমনীর ভায়োলিন

বিজয়া হবে না বিষাদের

বিচ্ছেদ মিলন হাঁটবে হাত ধরাধরি করে

আছে কি এরকম কোন খবর 

যদি থাকে  একবারে জানাবে?

পিসিআর বলছে স্ট্যান্ডবাই

লাইভে যাবো

এবার খবর টা বলি?

✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!

এই নিবন্ধটি শেয়ার করুন
কলকাতায় জন্ম। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি একজন কণ্ঠশিল্পী, কবি ও অণুগল্পকার। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশ হচ্ছে। এছাড়াও তিনি কলকাতা দূরদর্শন কেন্দ্রে সঞ্চালিকা এবং নিউজ খাস খবরের প্রেজেন্টার হিসেবে কাজ করছেন।
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!