কলকাতায় ফ্রিউইন্স-এর চিত্রপ্রদর্শনী

সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন

সম্প্রতি ফ্রিউইন্স আয়োজিত কুড়ি জন বিশিষ্ট চিত্রশিল্পীর প্রায় অর্ধশত ছবির প্রদর্শনীর আয়োজন করেছিল গড়িয়ার মহামায়াতলার সুশীলা ভবনে। এক টানা সাতদিন ধরে প্রদর্শিত এই ছবিগুলোর মধ্যে যেমন ছিল নিসর্গ, তেমনই ছিল পশুপাখির ছবি, বিমূর্ত ছবিও। ধরা পড়েছে প্রেম-বিরহ, ক্ষোভ, যন্ত্রণা, এবং প্রাকৃতিক সৌন্দর্যও।

বিশিষ্ট যে সব শিল্পী অংশ নিয়েছিলেন, তাঁরা হলেন অতীন বসাক, বাদল পাল, নবকুমার চক্রবর্তী, বাপ্পা ভৌমিক, কাজল ভট্টাচার্য, সুজিত কুমার ঘোষ, সুমন চৌধুরী, মিহির কয়াল, রুচিরা মজুমদার পাল, রঞ্জনা চ্যাটার্জি, সুদীপ্ত অধিকারী, প্রতীক মল্লিক, ধ্রুবজ্যোতি নাথ, শিবনাথ নস্কর, অবিরা ব্যানার্জি, রিমঝিম সিনহা দাশগুপ্ত, সৈকত ঘোষ, ইন্দ্রানী ঘোষ এবং ‘গড : এনসিয়েন্ট এলিয়েন অর আ মিথ’-খ্যাত ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখক শুভঙ্কর সিংহ।

এ ছাড়াও ছিল সৌরীন সরকার এবং সুদীপ নস্করের চোখ ধাঁধানো বেশ কয়েকটি ভাস্কর্য।

যখন গোটা পৃথিবীতেই ছবির বাজার মুখ থুবড়ে পড়েছে তখন কলকাতা শহরের পার্শ্ববর্তী অঞ্চলের সদ্য গজিয়ে ওঠা এই গ্যালারি থেকে প্রথম তিন দিনেই বিপুল টাকায় বিক্রি হয়ে গেল পাঁচ-পাচটা ছবি। যেহেতু শহরের মূল কেন্দ্রের বাইরে একটিও ছবির গ্যালারি নেই, ফলে সেখানকার লোকজনদের ছবি দেখার অভ্যাসও সে ভাবে গড়ে ওঠেনি। তাই এখানে আদৌ কোনও ছবির দর্শক হবে কি না সেটা জানার জন্যই মূলত পরীক্ষামূলক ভাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকেই যে এমন ব্যাপক সাড়া পাওয়া যাবে, তা কল্পনাও করতে পারেননি উদ্যোক্তারা।

- বিজ্ঞাপন -

এই প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আর্টভার্স-এর কর্ণধার এবং এই সময়ে বিশিষ্ট শিল্পী শুভংকর সিংহ জানিয়েছেন, এখানে একের পর এক ছবি বিক্রি হওয়াটা এ বার থেকে শহরের বাইরে গিয়ে ছবি প্রদর্শনী করতে আমাদের উৎসাহিত করল।

দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করা পিডিলাইটের লোভনীয় চাকরি ছেড়ে আসা এই প্রদর্শনীর আর এক উদ্যোক্তা সুদীপ্ত অধিকারী জানালেন, স্থানীয় লোকজনদের এই বিপুল উৎসাহ আমাদের প্রেরণা জোগাল এই সুশীলা ভবনে বছরে অন্তত বেশ কয়েকটি চিত্রপ্রদর্শনী করার। ইচ্ছা আছে, ছবি এবং ভাস্কর্যের পাশাপাশি স্থিরচিত্রও প্রদর্শনীতে রাখার।

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!