বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবীতে নগরীতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ সকাল ১১টায় নগরীর কবি জীবনানন্দ দাস সড়কে অবস্থিত ফোরাম কার্যালয়ের সম্মুখে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
https://www.youtube.com/watch?v=w2K6DB2b_0c&ab_channel=%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80এতে কিন্ডারগার্টেন ফোরামের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ফোরাম চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল হক, সেক্রেটারি জেনারেল আবদুস সোবহান বাচ্চু, ফুলকুঁড়ি শিশু নিকেতনের অধ্যক্ষ কামরুন্নাহার কলি. রুপাতলী কিন্ডারগার্টেনের পরিচালক হারুন-অর-রশিদ প্রমূখ।
এ মানববন্ধনে পথচারীরা অংশগ্রহণ করেন এবং সমর্থনসূচক মন্তব্য করেন।
