শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে ঢাবির হল

সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

করোনার কারণে টানা দেড় বছর বন্ধ থাকার পর সব বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখানোর শর্তে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির বলেন, প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের জন্য সব ব্যবস্থা নিয়েছি। হলের প্রবেশদ্বারেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। ভেতরে ঢোকার আগে তাপমাত্রা মেপে দেখা হচ্ছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছরের ১৮ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও।

- বিজ্ঞাপন -

আগামী ১৭ অক্টোবর থেকে সব বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেই আবাসিক হলগুলো খুলে দেওয়া হলো।

এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!