অণুগল্প: বসন্ত কাল

স্নিগ্ধা সরকার, পিতা গোলোকেশ্বর সরকার ও মাতা শিখা সরকারের কন্যা, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে জন্মগ্রহণ করেন ২২শে এপ্রিল, ২০০৯ সালে। তিনি বর্তমানে বংশীহারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বুনিয়াদপুর, থানা বংশীহারী-ই তাঁর ঠিকানা। স্নিগ্ধা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ২৯তম বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার স্বরচিত অণুগল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।
2 মিনিটে পড়ুন
বসন্ত কাল, চিত্র: থর, টুনস ম‍্যাগ

বসন্তকাল। গাছে-গাছে সবুজ কচি পাতায় নতুন আগমনের বার্তা। ‘কুহু-কুহু’ স্বরে পুরুষ কোকিল নারী কোকিলকে ডাকছিল। শকুন্তলা পায়ে হেঁটে বিকেলের ভ্রমণ করছিল। গায়ে হলুদ চুড়িদার ও নীল ওড়না। কি মনে হয়েছিল,আজ দুপুরে স্নান করার পর সে পায়ে নববধূর মতো লাল-রঙের আলতা পরেছিল। গৌরীপাড়ার এদিকে আগে কখনও আসেনি শকুন্তলা। প্রকৃতির রূপ উপভোগ করছিল সে। শকুন্তলার বয়স আঠাশ বছর। অবিবাহিতা। পলাশ সরকার নামে একটি ছেলের সাথে প্রেম করত। সাত বছর আগে পলাশ সরকার একদিন অজ্ঞাত কারণে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। রাস্তায় বান্ধবী বিদিশার সাথে দেখা। বিদিশা শকুন্তলাকে বলল,”শকুন্তলা,পলাশ বোধহয় আর ফিরবে না। মনে হয়, পলাশ মারা গেছে।” শকুন্তলা কোনও কথা বলল না। সামনের দিকে হাঁটতে লাগল।

 অনেকটা পথ যাওয়ার পর দূর থেকে শকুন্তলা দেখল,লাল পলাশ ফুলে পরিপূর্ণ একটি পলাশ গাছ। পলাশ গাছটির মধ্যে শকুন্তলা তার প্রেমিক পলাশকে দেখতে পেল। ‘ধকধক’ করা বুক নিয়ে শকুন্তলা অপলক ভাবে তাকিয়ে রইল পলাশ গাছটির দিকে।

 শকুন্তলা লাল আলতা পরা পায়ে পলাশ গাছটির দিকে এগিয়ে চলল। গাছটির কাছে গিয়ে দেখল,অনেক লাল পলাশফুল লাল-বিছানার চাদরের মতো মাটিতে পড়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। নীল ওড়না পরা শকুন্তলা মাটিতে হাঁটু গেড়ে বসে দু’হাতে ফুলগুলো তুলল। ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে-থাকতে তার চোখ দিয়ে জল পড়তে লাগল। এরপর শকুন্তলা ফুলগুলো নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকতে লাগল। বুক ভরে লাল পলাশ ফুলগুলোর গন্ধ নিতে নিতে শকুন্তলা বলে উঠল,”আহ,খুব সুন্দর! খুব-ই সুন্দর!”

 পলাশ গাছ থেকে একটি লাল টকটকে পলাশ ফুল লাল-আলতা পরা শকুন্তলার সিঁথির মাঝখানে পড়ে শকুন্তলার সিঁথি বরাবর সিঁথির সিঁদুরের মতো আটকে রইল।

- বিজ্ঞাপন -

সমাপ্ত 

✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!

এই নিবন্ধটি শেয়ার করুন
স্নিগ্ধা সরকার, পিতা গোলোকেশ্বর সরকার ও মাতা শিখা সরকারের কন্যা, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে জন্মগ্রহণ করেন ২২শে এপ্রিল, ২০০৯ সালে। তিনি বর্তমানে বংশীহারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বুনিয়াদপুর, থানা বংশীহারী-ই তাঁর ঠিকানা। স্নিগ্ধা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ২৯তম বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার স্বরচিত অণুগল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!