অকবিতার সভ্যতা: অস্ত্রভাষ্যের জন্মচক্র

সীমান্থ কণ্ঠ
1 মিনিটে পড়ুন
অকবিতার সভ্যতা: অস্ত্রভাষ্যের জন্মচক্র, চিত্র: থর, টুনস ম‍্যাগ

১.

আকিকা হয়নি সভ্যতার—

সূচিপত্র

রক্তপাতেই হল নামকরণ

মুখোশের ভিতর মুখোশ  

ভেতরে—

- বিজ্ঞাপন -

এক শূন্য আলিঙ্গনে জমে থাকা ভালোবাসা

সংস্কৃতি জন্মেছে শূলে চড়ে

আর

ধ্বংসের স্তন্য থেকে শিখেছে উচ্চারণের কলা

আমি?

- বিজ্ঞাপন -

আমি এক কবিতা

আত্মরক্তে লিখি মানুষের নাম…

২.

আমার কণ্ঠমুদ্রা বাজেয়াপ্ত

- বিজ্ঞাপন -

তবু আমি

তালিকা বানাই চিৎকারের

তারপর

জিহ্বার মঞ্চে নামাই

একটা শুদ্ধ চিৎকার—

যার ব্যাকরণ রাষ্ট্রের সঙ্গে মেলে না

তুমি তখন বর্ণান্ধ পতাকায় জড়িয়ে বলো

কবিতা নয়

এটা রাষ্ট্রদ্রোহ…।

৩.

আমার জিহ্বা নেই—

তবু কেউ লিখে দেয়

দিনপঞ্জির পেছনে আমার উচ্চারণ

মুখো মুখো হাওয়ায়

আমি চিনি না কণ্ঠ

শুধু

একটা রিংটোন বাজে

যেন প্রার্থনা

আধ-ডিলিটেড কোনো ঈশ্বরের নাম

তুমি বলেছিলে

ভাষা হারালেই মানুষ চুপ হয় না

সে কাঁদে ইমোজিতে…।

৪.

আমরা বলি না কিছু—

শুধু চেয়ে থাকি

ভেঙে যাওয়া স্ক্রিনে ঝুলে থাকা মুখের দিকে

কোথাও লেখা নেই আর

‘আমি’

‘তুমি’

‘আমরা’—

শুধু একটা লোডিং চিহ্ন, চিরকাল

নির্বাকদেরও একদিন

জন্ম হয় নিজস্ব স্বরছায়ায়

সেদিন

একটি ‘শব্দ’

খুঁজে পায় তার

মৃত বানান…।

✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!

এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!