গণকবিতাতন্ত্রী বাংলাদেশ,
এক হাতে শূন্যতাকে ধরে
গোলাপী ভোরের আলোয়,
ছড়িয়ে দিলাম নতুন আশা করে।
কবির কলমে লেখা হবে সুন্দর সভ্যতা
কঠোর বাস্তবতার প্রহর গুনি,
অশান্তি থেকে শান্তির বাণী,
এ দেশের হৃদয়ের প্রতিধ্বনি।
কলমের গতি যখন শান্তি,
কবি হোক রাষ্ট্রের চালক,
হৃদয়ের ভাষায় লিখি কবিতা,
আওয়াজ ছড়াও হে বালক।
পাথরের ওপর দাঁড়িয়ে পাঠ করি,
রাষ্ট্রীয় শক্তির কবিতা,
শুধু শব্দের খেলা নয়,
মাথার উপর আছে তেজোদৃপ্ত সবিতা।
সন্ধ্যের অন্ধকার ছেয়ে যায়
সময়ের শ্বাসরুদ্ধ আকাশে,
এমনি কবি তুলুক ভার
স্বপ্নের মুক্ত বাতাসে।
গণকবিতাতন্ত্রী বাংলাদেশ,
রাষ্ট্রের ভার তুলে দাও,
কবির হাতে যাবে রচনা,
আগামীর কবিতা শুনতে কি পাও?
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!
