যে সুন্দর মানুষ, অবয়বে মুগ্ধতার ছোঁয়া,
মিষ্টভাষী ওষ্ঠাধর, তৃপ্ত হৃদয় – ছড়ায় দোয়া।
এই যে অকৃত্রিম আভা, নয়নজুড়ে প্রশান্তি,
আটকে থাকে, কমিয়ে রাখে সন্দেহের ভ্রান্তি।
এই যে শুভ্রাংশু, ছড়িয়ে দেয় বিশ্বাসের আলো,
জগদ্বিখ্যাত, লুকিয়ে রাখে হৃদয়ের যত কালো।
এই যে অঞ্জলিবদ্ধ ব্যক্তিত্ব, আকাশসম শ্রদ্ধা,
পেয়ে থাকে, ভাবনার জলে মিশে ভাসে জোয়ারে।
এই যে অগ্রজ-বন্ধুপ্রতিম ব্যক্তিত্ব, সততার তকমা-
গায়ে জড়ায়, পরোপকারকে দুর্বল ভাবা মন।
এই যে আগ্রহের ঠিকানা, সুন্দর হাসিমুখে বিশ্বজয়,
পরের বিপদে লুকিয়ে থাকে, জীবন বাঁচানোই ভয়।
এই যে আঁধারি মন, অন্তঃস্বার্থ করে সাধন,
কিসে আটকায়, মানে না সততা-মায়ার বাঁধন।
এই যে সুন্দর মানুষ, সুন্দর তাদের চলার পথ,
যেয়ো না আটকে তাতে, থমকে যাবে বিশ্বাস-রথ।
আল পারভেজ
শিক্ষক, লেখক।
জিগাতলা, ঢাকা-১২০৯।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!
