রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, শনিবার দিবাগত রাতে তারা রাশিয়ার মোট ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে। রবিবার ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সশস্ত্রবাহিনী বলেছে, ইরানের নির্মিত তথাকথিত কামিকাজি নামে পরিচিত শাহেদ ১৩৬ ড্রোন ছিল সবগুলোই।

ইংরেজি নতুন বছরের শুরুতে রাশিয়া ইউক্রেনে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

আল জাজিরার পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

- বিজ্ঞাপন -

ইউক্রেনে নতুন বছরের প্রথম দিন চালানো রুশ হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

টুইটারে দেওয়া পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!