অন্যান্য বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান। তিনি মসজিদটির সাবেক মুয়াজ্জিন।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মসজিদটির খাদেম মো. আব্দুল হাদী।
তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।
চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. জহিরুল ইসলাম।
পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন মসজিদটির খাদেম মো. রুহুল আমিন।
৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন।
