টেকনাফে এক জালে উঠলো ৬ লাখ টাকার মাছ

সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

টেকনাফের শাহপরী এলাকায় মো. কলিম উল্লাহর বাইস্যা জালে ধরা পড়েছে প্রায় তিনশ’ মণ মাছ। সোমবার (১০ জানুয়ারি) শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌকার ঘাটে ৬ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

জেলে কলিম উল্লাহ বলেন, ‘সোমবার ভোরে পশ্চিম পাড়া সৈকতে বাইস্যা জাল ফেলি। সকাল ১০টার দিকে জাল টেনে তুলে দেখতে পাই প্রচুর মাছ। এরমধ্যে রয়েছে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি। বিভিন্ন প্রজাতির প্রায় তিনশ’ মণ মাছ জালে ধরা পড়ে। পরে মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করি।’

জেলে বদি আলম বলেন, ‘মাছগুলো পাইকারি ক্রেতার কাছে বিক্রি করা হয়। এরআগে রবিবারও চার লাখ টাকার মাছ পেয়েছি আমরা। অন্য বছরের চেয়ে এ বছর জালে প্রচুর মাছ ধরা পড়ছে।’

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার সাবেক মেম্বার নুরুল আমিন বলেন, জেলেদের হইচই শুনে এগিয়ে দেখি সেখানে মাছের স্তূপ। এসময় স্থানীয়রা ভিড় করেন।

- বিজ্ঞাপন -
এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!