ঢাকায় নিখোঁজ ৭ তরুণীর ৪ জন উদ্ধার

সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

ঢাকার মিরপুর ও পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া ৭ তরুণীর মধ্যে চারজনকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়।

পল্লবী থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হয় তিন তরুণী। একই দিন মিরপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয় দুই তরুণী। এই থানা থেকে পরদিন নিখোঁজ হয় আরও দুই তরুণী।

ডিএমপির মিরপুর বিভাগ থেকে নিখোঁজ ৭ তরুণীর মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৪ জনের মধ্যে দুজনকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে এবং অপর দুজনকে নেত্রকোণা থেকে সোমবার রাতে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, মিরপুর বিভাগে মোট সাতজন পৃথক দুই দিনে নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে চারজনকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। আর বাকি তিনজনকেও উদ্ধারের চেষ্টা চলছে।

- বিজ্ঞাপন -
এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!