করোনা: বাংলাদেশে চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

বাংলাদেশে শেষ ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে, যা চার মাসের মধ্যে সব চেয়ে কম। এর আগে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ২৭ মে। সেদিন ২২ জনের মৃত্যু হয়েছিল করোনায়

এ দিকে টানা দুই দিন ধরে করোনা শনাক্তের সংখ্যা হাজারের নিচে। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৯৮০ জন। গতকাল এ সংখ্যা ছিল ৮১৮ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৯৮০ জন, যাতে শনাক্তের হার ৪.৪১ শতাংশ। এ নিয়ে টানা ছয় দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রইল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। শনাক্তের মোট গড় হার ১৬.১৩ শতাংশ।

- বিজ্ঞাপন -

এদিকে গত এক দিনে নতুন যে ২১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৪১৪ জনের।

এছাড়া গত এক দিনে নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
মন্তব্য নেই

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!